মহাখালীতে ফুটপাথ দখলমুক্ত করতে ডিএমপির উচ্ছেদ অভিযান
মহাখালীতে ফুটপাথ দখলমুক্ত করতে ডিএমপির উচ্ছেদ অভিযান। সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় পথচারীদের নির্বিঘ্ন ও অবাধ চলাচল নিশ্চিত করতে ফুটপাথের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোন। 

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মহাখালী এলাকার নতুন ফুটওভার ব্রিজ থেকে টার্মিনাল ইনগেট পর্যন্ত ইনকামিং রাস্তার ফুটপাথ অবৈধভাবে দখল হয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সর্বসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে পুলিশ এ অভিযান চালিয়ে ফুটপাথ থেকে ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে।

জনস্বার্থে ও ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস