গ্যাস সরবরাহ বন্ধ, তিতাস গ্যাস, গ্যাস পাইপলাইন, জরুরি মেরামত, গ্যাসের স্বল্পচাপ, গ্যাস সঙ্কট
রাজধানীতে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাগুলোতেও এ সময়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসাথে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।