
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তুরাগে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তা পারাপারের সময় মো: হাসান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্য দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই হাজতির মৃত্যু হয়েছে। বুধবার রাতে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানের সামনে বুধবার রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে মো: হাসান গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো: কবির হোসেন জানান, হাসান একটি লেবেল কারখানায় ডিউটি শেষে রাতে বাসায় ফিরছিলেন। তিনি পিরোজপুর সদর উপজেলার আব্দুস সুবহানের ছেলে এবং এক ছেলের জনক ছিলেন। বর্তমানে তুরাগের নলভোগ এলাকায় বসবাস করতেন।
এ দিকে ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া হাজতি মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) বুধবার রাতে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ১৯ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপরে নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তিনি কী মামলায় কারাবন্দী ছিলেন, তা তাৎণিকভাবে জানা যায়নি।
একই রাতে আরেক হাজতি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার দারুস সালাম থানার বাগবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে।
কারারী আমিনুল ইসলাম জানান, দুই হাজতিকেই অসুস্থ অবস্থায় কারা কর্তৃপরে নির্দেশে ঢামেকে আনা হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








