পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে গতকাল বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এতে বলা হয়েছে চার হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ পদে ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে।
আগামী ১ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগামী নভেম্বর মাসে এই বিসিএসের লিখিত পরীা (এমসিকিউ টাইপ) হতে পারে বলে জানিয়েছে পিএসসি। মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীা এবং ১০০ নম্বরের ভাইভার মাধ্যমে এই বিসিএসে প্রার্থী বাছাই করা হবে। 
এর ফলে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে পাঁচ হাজার নতুন চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।