
কক্সবাজারের চকরিয়ায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত শোয়া ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপভ্যানের চালক ও সহকারী টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের আবুল কালামের ছেলে আবদুল্লা (২৮) ও চকরিয়া রামপুরা এলাকায় মোহাম্মদ দুলালের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০)।
স্থানীয়রা জানায়, চকরিয়া উপজেলা খুটাখালী এলাকায় ঢাকাগামী শ্যামলি পরিবহনের বাসের সাথে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও পিকআপটি উল্টে যায়। এতে পিকআপের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুম ঘাট হাইওয়ের থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে দুর্ঘটনার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








