নোয়াখালীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

নোয়াখালী অফিস
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে  ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ৬ দফা দাবিতে চৌমুহনী শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
দফাগুলো হচ্ছেÑ চেয়ারম্যানের অপসারণ; অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অপসারণ করা, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দ, যোগ্য, সৎ ও নিরপে ব্যক্তিদের সমন্বয়ে  একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে, প্রকৃত মালিকানা ও শেয়ার বাজেয়াপ্তকরণ: এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২% শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ করতে হবে এবং মূল উদ্যোক্তা/আদি মালিকদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করা, চুক্তি নবায়ন ও স্থায়িত্ব : ব্যাংকের পরিচালনা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা যাবে না এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে, দালাল চক্রের বহিষ্কার : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সঙ্কট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে, ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে শনাক্ত করে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থায় ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলুক শাস্তি নিশ্চিত করতে হবে।
 সমাবেশে গ্রাহক ফোরামের নেতারা বলেন, অবিলম্বে দাবিগুলো বাস্তববায়ন করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।