বিস্ফোরক মামলা, গ্রেফতার, আওয়ামী লীগ
গ্রেফতার আওয়ামী লীগ নেতা নিলু দাড়িয়া। নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে করা মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিলু ওই গ্রামের মরহুম সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে ও উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআই নাঈম হোসেনের নেতৃত্বে ও এসআই মিলন বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যের অভিযানে উপজেলার সোনাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নাজিরপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় নিলুকে সোনাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।