
সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর কক্সবাজার জেলা পর্যায়ের প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সরকারি কলেজের মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন। প্রধান অতিথি বলেন, শিার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু শ্রেণিকরে পাঠদানই যথেষ্ট নয়; পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিা কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা শিার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা তৈরি করে। বিজ্ঞপ্তি।








