
নিজস্ব প্রতিবেদক
সার্কভুক্ত দেশগুলোর কৃষি গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের তথ্য মাঠপর্যায়ের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সার্ক কৃষি কেন্দ্র। সেই সাথে কৃষি উন্নয়নের আঞ্চলিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান ছড়িয়ে দিতে কৃষি সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন কেন্দ্রটির নবনিযুক্ত পরিচালক ড. মো: গোলাম মাহবুব।
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) একটি প্রতিনিধিদলের সাথে গতকাল সৌজন্য সাাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীর ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ড. মো: গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম এবং কৃষিবিষয়ক সংবাদ আরো কার্যকরভাবে প্রচারের েেত্র বিএআরএফের সাথে সমন্বয় করে আমরা কাজ করতে চাই।
তিনি বলেন, কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো: ইউনূস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. মো: সিকান্দার খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (প্রাকৃতিক সম্পদ) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো: শরীফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) মো: আবুল বাশার মিরাজ এবং মিডিয়া ও কমিউনিকেশন অফিসার মো: নুরুল ওয়ারা উপস্থিত ছিলেন।
বিএআরএফের পে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৃষিবিদ নিজামুল হক, সহসভাপতি চপল মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আজম, অর্থ সম্পাদক নূরে আলম, দফতর সম্পাদক ফারুক আহমেদ আরিফ,কার্যনির্বাহী সদস্য জাহিদুর রহমান।








