ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ
কারামুক্তির পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ। সংগৃহীত

ইসরাইলি পুলিশের হেফাজত থেকে পাঁচ দিন পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। 
পাঁচ দিন আটক থাকার পর রোববার (৮ নভেম্বর) পেতাহ তিকভা পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেয়া হয়।

Advertisement

‘গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

মুক্তির পর সংবাদমাধ্যম আরব৪৮-কে দেয়া সাক্ষাৎকারে আবু শেহাদেহ তার গ্রেফতারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। একই সাথে নিজের কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।

Advertisement

আবু শেহাদেহ বলেন, ‘আমাদের ভয় পাওয়া চলবে না। আমরা সঠিক পথেই আছি। সবার সমতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করছি।’

আন্তর্জাতিক মহলের প্রতি কৃতজ্ঞতা

তাকে মুক্ত করতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক সমর্থক, তার আইনজীবী দল এবং আইনি সহায়তাকারী সংস্থা আদালাহর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে গত বুধবার জাফায় আবু শেহাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যরা। এ সময় ‘বিদেশী অ্যাজেন্টের সাথে যোগাযোগের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।