
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ‘ইউকেএমটিও’ আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
তবে আগুন লাগার কারণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
ইউকেএমটিও জানিয়েছে, ওই এলাকা দিয়ে অতিক্রমকারী অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা এ সংক্রান্ত খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে মাত্র নয় নটিক্যাল মাইল (প্রায় ১৭ কিলোমিটার) উত্তরে জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পানিপথ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে ইরান। এমনকি অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের অভিযোগে বেশ কিছু জাহাজে হামলাও চালিয়েছে দেশটি।
ইরানের এসব পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








