গাজা উপত্যকা
গাজা উপত্যকা। সংগৃহীত ছবি

অবরুদ্ধ গাজায় দিনভর ইসরাইলের চালানো পৃথক হামলায় এক শিশুসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গাজার সিভিল ডিফেন্স বা জরুরি উদ্ধারকারী পরিষেবা এ তথ্য জানিয়েছে।

Advertisement

গাজা শহর, আল-সুদানিয়া এলাকা, রাফাহর আল-মাওয়াসি, বানি সুহাইলা এবং উত্তর-পূর্ব খান ইউনিসে এসব হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ইসরাইলি হামলায় এক হাজার ৪৭১ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজার ১৮৯ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ৭৪ হাজার ২৫৪ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এছাড়া আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই