
হামাসের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী পালনের দিন বুধবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন।
সীমান্তের ওপারে গাজায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় নোভা মিউজিক ফেস্টিভ্যালের স্থানে নিহতদের পরিবারের সদস্যরা ভোরে সমবেত হয়ে তিন বছর আগে নিহত ৩০০ জনের বেশি উৎসব-অংশগ্রহণকারীর স্মরণে শোক পালন করছিলেন।
গাজা সিটিতে আল-শিফা হাসপাতাল জানিয়েছে, রাতভর ইসরাইলি হামলায় দু’জন নিহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স নিহত একজনের পরিচয় মোহাম্মদ তামুস হিসেবে নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তিনি ছিলেন তাদের একজন স্বেচ্ছাসেবক।
এই সংস্থাটি হামাসের অধীনে জরুরি উদ্ধার পরিষেবা হিসেবে কাজ করে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








