
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ১১১টি পেট্রোকেমিক্যাল ও ওষুধ উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় (ওপিসিডব্লিউ) নিযুক্ত ইরানের প্রতিনিধি হাদি ফারাজভান্দ এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, হাদি ফারাজভান্দ বলেছেন, ‘ইরানের রাসায়নিক শিল্পের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন সরবরাহ ব্যবস্থা এবং রাসায়নিক অস্ত্র চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে।’
এর আগেও ইরান ওপিসিডব্লিউ-এর কাছে তাদের শিল্প ও রাসায়নিক অবকাঠামোর ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
তারা সতর্ক করেছিল যে, এ ধরনের স্থাপনায় হামলার ফলে ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়তে পারে এবং তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








