
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশীরা নয় দশমিক ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল আট দশমিক ২৭৮ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক এক শতাংশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংশোধিত তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭৪ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬৯২ মিলিয়ন ডলার। এ হিসাবে অক্টোবরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক আট শতাংশ।
এদিকে, গত ৭ অক্টোবর এক দিনেই ১২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








