
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এমপি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তিনি দেশে ফেরেন। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী অধ্যাপক ডা: হাবিবা চৌধুরী সুইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







