
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা তিন শ’ ছাড়িয়ে গেলো।
একই সময় সারাদেশে নতুন করে দুই হাজার ১৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছুঁইছুঁই।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে।
অধিদফতর আরো জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং খুলনা বিভাগের দু’জন। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৯৯ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৯২ হাজার ৮০৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








