
রাশিয়া ও ইউক্রেন গতরাতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং আরো ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন।
এদিকে, পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কে ড্রোন হামলায় এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ অঞ্চলের বুচা জেলায় রাশিয়ার হামলায় কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার বিরুদ্ধে ১৩৬টি ড্রোন হামলার অভিযোগ করেছে এবং জানিয়েছে, এর মধ্যে ১১৪টি ড্রোনকে প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে হামলায় এক দম্পতি নিহত এবং এক শিশুসহ চারজন আহত হয়েছেন। এছাড়া কালুগা অঞ্চলে চালানো এক হামলায় নয়জন আহত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫০৫টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








