প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া। ফাইল ছবি
ads

আজানের প্রতি মুগ্ধ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়; একইসাথে সূর্যাস্ত দেখতে দেখতে আজান শোনাকে তিনি তার সবচেয়ে প্রিয় মুহূর্ত বলেও দাবি করেছেন।

সম্প্রতি প্রিয়াঙ্কাকে নিয়ে এমন কিছু সংবাদ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে অনুসন্ধান করে জানা গেছে যে, তিনি আসলেই এমনটি দাবি করেছিলেন, তবে সেটি আরো এক দশক আগে, ২০১৬ সালে। 

ওই সময় ভারতের ভোপালে একটি সিনেমার শুটিং চলছিল, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ভোপালে একটা সময় আমার সবচেয়ে ভালো লাগে। ওই সময়টার জন্য আমি রীতিমতো অপেক্ষা করে থাকি। সেটা সন্ধ্যাবেলায় আজানের সময়টা।’

তিনি আরো বলেন, ‘প্যাকআপের পর টেরাসে গিয়ে বসি। আর সূর্যাস্ত দেখতে দেখতে শুনতে পাই আশপাশের লাউডস্পিকার থেকে আজানের শব্দ ভেসে আসছে। পাঁচ মিনিটের জন্য হলেও অসাধারণ এক অনুভূতি হয়!’

প্রিয়াঙ্কা বলেন, ‘পরিবেশটাও কেমন যেন অদ্ভুত শান্ত হয়ে যায়। সারা দিনে এটাই আমার সবচেয়ে পছন্দের সময়!’