
ঢাকার মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি নাশকতা কি না সেই বিষয়ে নিশ্চিত করতে পারেননি রাশেদ বিন খালিদ।
শাহ আলী থানার এক এসআই বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









