ডিএমপি অভিযান, গ্রেফতার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: তুহীন (১৯), মো: নাঈম হোসেন, মো: আবুজার হাজরা, মো: হাকিম আবু দারদা, মো: সাহাবুদ্দিন (১৯), মোহন (৩০), আল আমিন (২৮), মো: ইউসুফ (১৯), জাহাঙ্গীর (৫২), কবির হোসেন (৩৫), মো: জাবির হোসেন (৪০), মো: মোস্তাফিজুর রহমান মারুফ (২২) ও রাজীব আল-আমিন (৪২)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস