
হাঁটুর ইনজুরির কারণে নেশনস লিগ থেকে ছিটকে গেছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।
গত বুধবার ফ্রান্সের অনুশীলনে হাঁটুতে চোট পান কোনাতে। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে যান তিনি। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ইনজুরি ধরা পড়ে।
ফ্রান্সের কোচিং স্টাফ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন কোনাতে। গতকাল (বুধবার) তার একটি ফলো-আপ এমআরআই স্ক্যান করা হয়। তার ডান হাঁটুতে সামান্য সমস্যা ধরা পড়েছে। চোট গুরুতর না হলেও বিশ্রামে থাকতে হবে তাকে। কোনাতেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এজন্য জাতীয় দলের হয়ে নেশনস লিগে খেলতে পারবেন না তিনি।’
কোনাতের জায়গায় ফ্রান্স দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সি তরুণ ফুটবলার লেনি ইয়োরো। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের নেশনস লিগে যাত্রা শুরু করবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবারো বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামবে ফরাসিরা। বাসস








