
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধমে কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সুমন মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ কাজ চলমান থাকবে।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মশার প্রজননস্থল ধ্বংস করা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী কার্যক্রমে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধি, নাগরিক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








