তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম
তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। সংগৃহীত

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ২১৯ রানের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের, কিন্তু আজ সেটি ভেঙে দিয়েছেন তাওহীদ হৃদয়। খেলেছেন অপরাজিত ২৪২ রানের ইনিংস। 

Advertisement

শনিবার (৭ নভেম্বর) তাওহীদের এমন কীর্তিতে তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন মুশফিকুর রহিম।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, কী অসাধারণ ইনিংস খেলেছ!’ এরপর চারটি হাততালির ইমোজি ব্যবহার করেন মুশি।

Advertisement

আরো পড়ুন—সাংবাদিককে অসম্মান : অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

হৃদয়ের উদ্দেশে তিনি আরো লেখেন, ‘ড্রেসিংরুমে বসে তোমার এই ইনিংসটি সরাসরি দেখার সৌভাগ্য ও সম্মান হয়েছে আমার।’

অতপর চারটি দোয়ার ইমোজি ব্যবহার করে মুশফিক লিখেছেন, ‘মহান আল্লাহ তোমাকে আরো অনেক সাফল্য দান করুন। আশা করি, ইনশাআল্লাহ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকা একটি ম্যাচজয়ী ইনিংস হবে।’

পরে স্যালুটের চারটি ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! তোমার রেকর্ড ভাঙার ঘটনায় আমি অত্যন্ত গর্বিত।’

এরপর চারটি মুষ্টিবদ্ধ হাতের ইমোজি দেন মুশি এবং লেখেন, ‘তোমাকে জানাই স্যালুট, ভাই!’