
হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। দলকে নেতৃত্ব দেবেন পেসার আবু হায়দার রনি।
আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই প্রতিযোগিতা। এতে অংশ নেবে ১২টি দেশ।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে রনির দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপে সেরা হতে পারলে মূল শিরোপার সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর তৃতীয় হওয়া দলগুলোর লড়াই হবে বোল প্রতিযোগিতায়।
হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন-
অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির রাতুল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








