স্বেচ্ছাসেবক লীগ, নেতা, গ্রেফতার, সোনাগাজী মডেল থানা
গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন। নয়া দিগন্ত
ads

ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন প্রকাশ দেলোয়ার মেম্বারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চর দরবেশ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানা ওসি আবুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার দেলোয়ার চরদরবেশ ইউনিয়নের আমিরুল হকের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সহ-সভাপতি দেলোয়ারকে গ্রেফতার করা হয়।