অলিভ অয়েল
জব্দকৃত ভারতীয় অলিভ অয়েল । নয়া দিগন্ত
ads

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকা থেকে এসব অলিভ অয়েল জব্দ করা হয়। জব্দকৃত এসব অলিভ অয়েলের সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

পুলিশ জানায়, শনিবার রাতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি এম আর সাঈদের উপস্থিতিতে পুলিশের ফুটপেট্রোল চলছিল। এ সময় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল টিম কুড়িগ্রামগামী একটি নসিমনকে থামার সঙ্কেত দেয়। নসিমনটি সঙ্কেত অমান্য করে দু’টি সাদা বস্তা ফেলে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। এসব অলিভ অয়েলের সিজার মূল্য লাখ টাকার ওপরে। জিডিমূলে জব্দকৃত মালামাল  উদ্ধারপূর্বক জমা রাখা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, ‘চোরাকারবারে জড়িতদের তথ্য উদঘাটন ও জব্দকৃত মালামালের সঠিক মালিকানা নির্ধারণ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান, মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকান্ডরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিয়মিত ফুটপেট্রোল এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।’