
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আজ রোববার (২২ নভেম্বর) স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।’
এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানান তিনি।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









