রাজস্থান পঞ্চায়েত নির্বাচন, রাজস্থান নির্বাচনের ফলাফল, কংগ্রেসের জয়, বিজেপির ভরাডুবি, রাজস্থান জেলা পরিষদ নির্বাচন, ভজনলাল শর্মা, অশোক গেহলট, রাজস্থান রাজনীতি
কংগ্রেসের পতাকা হাতে সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশ। সংগৃহীত
ads

ভারতের রাজস্থান রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পাচ্ছে কংগ্রেস। আর ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি ঘটেছে। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬৯টি আসন জিতেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে মাত্র ৭৩টি। নির্দল ও অন্যরা পেয়েছে ৬০টি। আর ৩৭টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস জিতেছে ২৫টি আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ৮টি।

গত সেপ্টেম্বর মাসে পৌরসভা নির্বাচনে রাজস্থানে জয় পেয়েছিল বিজেপি। তবে গ্রামে মুখ থুবড়ে পড়ল বিজেপি। দু’মাসের ব্যবধানে রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় পেল কংগ্রেস। শুধু তাই নয়, বিজেপির মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার পাশাপাশি দাপুটে মন্ত্রীদের শক্ত ঘাঁটিতে হারল পদ্ম শিবির। 

রিপোর্ট বলছে, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমতি উভয় ভোটেই আসনসংখ্যার নিরিখে বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে ‘হা ‘ শিবির। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস জিতেছে ২৫টি আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ৮টি। স্বতন্ত্রসহ অন্য দলগুলোর দখলে গিয়েছে মাত্র ৩টি জেলা পরিষদ। এখনো একটি জেলা পরিষদের ফল প্রকাশ বাকি। 

গতবার রাজস্থানে ২৯টি জেলা পরিষদে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বিজেপি জিতেছিল ১৬টিতে। আর কংগ্রেস ১০টি আসনে। বাকি ৩টি জিতেছিল স্বতন্ত্র ও অন্যরা। রাজস্থানের ৩৭টি জেলা পরিষদের ৪৭৫টি আসন এবং ৪১৯টি পঞ্চায়েত সমিতির ৭,৫৪৩টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি ফলাফল ঘোষণা হবে ডিসেম্বরে।

ভজনলালের জেলা ভরতপুরেও হেরেছে বিজেপি। ওয়ার্ডের হিসাবেও এগিয়ে কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ওয়ার্ডে কংগ্রেস জিতেছে ২৯৯০টি, বিজেপি ১৭৯৫টি। জেলা পরিষদ ওয়ার্ডে কংগ্রেস পেয়েছে ১৪৩টি আসন এবং বিজেপি মাত্র ৮৩টি।
এছাড়া জেলাভিত্তিক রিপোর্টে দেখা যাচ্ছে, জয়পুর জেলার ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে কংগ্রেস জয়লাভ করেছে। বিজেপি চৌমুন ও শম্বর লেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অন্যদিকে আরএলপি সাঙ্গানেরে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভজনলালের জেলা ভরতপুরেও হেরেছে বিজেপি। ওয়ার্ডের হিসাবেও এগিয়ে কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ওয়ার্ডে কংগ্রেস জিতেছে ২৯৯০টি, বিজেপি ১৭৯৫টি। জেলা পরিষদ ওয়ার্ডে কংগ্রেস পেয়েছে ১৪৩টি আসন এবং বিজেপি মাত্র ৮৩টি।

উল্লেখ্য, আগামী ২০২৮ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে গ্রামে দলের এই বেহাল অবস্থা চিন্তা বাড়াচ্ছে বিজেপি। পৌরসভা ভোটের পর বিজেপির দাবি ছিল, ‘পৌরভোটে জয় মানেই মানুষ সরকারের সাথে আছে।’ তবে পঞ্চায়েত ভোটে সেই দাবি ধাক্কা খেল। 

এদিকে রাজস্থানে কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও এই ফল বিরোধী শিবিরকে যথেষ্ট অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। এই জয়ের পর কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, ‘এটা গ্রামের মানুষের রায়। কৃষক, যুবক, মহিলারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন।’ বিজেপি অবশ্য বলছে, পঞ্চায়েত ভোট স্থানীয় ইস্যুতে হয়, বিধানসভা ভোটে এর কোনো প্রভাব পড়বে না।