সশস্ত্র বাহিনী দিবস, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান, শিখা অনির্বাণ, বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত
ads

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ৮টায় শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিদর্শন বইয়ে সইয়ের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

প্রথমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান।

সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেজবাহ উল আজিম নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।