পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাসভবন, অগ্নিসংযোগ, ঘটনা, জামায়াত, উদ্বেগ, পরিদর্শন, নেতৃবৃন্দ,
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের উদ্বেগ, পরিদর্শনে নেতৃবৃন্দ। নয়া দিগন্ত
ads

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পরিদর্শনকালে তারা ঘটনার সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

আরো পড়ুন : অগ্নিসন্ত্রাস ও নাশকতায় কি ফিরতে পারবে আওয়ামী লীগ? কী বলছেন বিশ্লেষক ও রাজনীতিকরা

পরিদর্শনকালে জামায়াত ও শিবিরের যেসব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমির মো: আজিজুল ইসলাম, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।

আরো পড়ুন : কীভাবে এখন ধরা পড়ছেন আত্মগোপনে থাকা প্রভাবশালীরা? গ্রেফতারের নেপথ্যে প্রশ্ন

এ ছাড়াও স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতায় জামায়াতের উদ্বেগ

পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ‘নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে নগরীতে ছয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।’

তারা আরো বলেন, ‘নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

আরো পড়ুন : যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

পাশাপাশি এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেতৃবৃন্দ।

ঘটনার প্রেক্ষাপট ও পুলিশের তদন্ত

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়ার ঘটনা ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।