বাংলাদেশ জামায়াতে ইসলামী, আগুন, ব্যবসায়ী, আর্থিক সহায়তা, ক্ষতিগ্রস্ত
ফেনীর মানচিত্র। নয়া দিগন্ত

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে গত বুধবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুল হক, নাজমুল হাসান লিটন ও জসিম উদ্দিনের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। 

এ সময় লেমুয়া ইউনিয়ন জামায়তের আমির মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, সহকারী সেক্রেটারি একরামুল হক লিটন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ইমরান হোসের জনি ও ব্যবসায়ী শাহ পরানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

মুফতি আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে।’

লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।