পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৩১
পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৩১। নয়া দিগন্ত গ্রাফিক্স

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩১ জন আহত হয়েছে। এ ঘটনায় উপজেলার বেলকা ও শান্তিরাম ইউনিয়নের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে হঠাৎ করে একটি পাগলা কুকুর মানুষ দেখলেই তেড়ে এসে কামড়াতে শুরু করে। বিশেষ করে বেলকা বাজার, পূর্ব বেলকাসহ আশপাশের কয়েকটি গ্রামে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে ধরে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত ৩১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের ভ্যাকসিন দেয়া হয়েছে।

Advertisement

উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ঘটনার পর প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কুকুরটির মাথা কেটে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।