আগুন
িআগুন নেভানোর চেষ্টা। নয়া দিগন্ত

ঢাকা সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি শ্রমিক কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই কলোনির অন্তত ৩০টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে বলে মালিক পক্ষের দাবি। 

Advertisement

‎রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মণ্ডল মার্কেটের পিছনে মোহাম্মদ নুরুল ইসলামের মালিকানাধীন ওই শ্রমিক কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কলোনির একটি কক্ষ থেকে ধোয়া বের হতে দেখে লোকজন এগিয়ে যায়। মূহুর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনের বিষয়টি দেখতে পেয়ে কলোনির পাশেই হামীম গ্রুপ ও এস টুয়েন্টি ওয়ান গার্মেন্টস ফ্যাক্টরির ভেতর থেকে পানির লাইন দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। পরে তাদের সহযোগিতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে যায় ৩০টি কক্ষ। সেই সাথে কক্ষে থাকা সমস্ত মালামাল ও নগদ টাকা ভস্মীভূত হয়।

Advertisement

‎ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী মুঠোফোনে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।