লোড হচ্ছে...
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট ৫৭ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প সাতটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি।
২২ মিনিট আগে
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনীতিতে তাদের অবদান যদি স্বীকৃত হয়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের গণতান্ত্রিক অংশগ্রহণের অধিকারও কার্যকরভাবে নিশ্চিত করা প্রয়োজন।
৫ ঘণ্টা ৪৩ মিনিট আগে
আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।
১০ ঘণ্টা ১৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, নির্বাচিত বিএনপি সরকার গত সাত মাসে দেশে মানুষের অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত করেছে।...
২২ ঘণ্টা ৪৮ মিনিট আগে
আগামী ১৭ তারিখের বৈঠকেই মূল সিদ্ধান্ত হবে। সেখানেই নির্ধারণ করা হবে ঠিক কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকারের বড় এই উৎসব। মোট সাতটি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২ দিন আগে
নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
২ দিন আগে
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ এপ্রিল, ২০২৬
সরকার পুলিশ বাহিনীর ১৩ জন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
২৩ এপ্রিল, ২০২৬
মিয়ানমারে স্যানিটারি প্যাডসহ ঋতুস্রাবকালীন প্রয়োজনীয় পণ্য বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সামরিক বাহিনী। সোমবার (২০ এপ্রিল) একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। তাদের...
২০ এপ্রিল, ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েছে ৪ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়—এমন দাবি করেছেন মামুনুর রশিদ খোকন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। রোববার...
২০ এপ্রিল, ২০২৬
সারাদেশে জ্বালানি তেলের বাজারে চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ডিজেল, অকটেন ও পেট্রোলে বাড়তি বরাদ্দ...
১৯ এপ্রিল, ২০২৬
সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হামের মতো ব্যাধির চিকিৎসার জন্য এই হাসপাতালে কোনো আইসিইউর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু আমরা সেগুলো বাস্তবে দেখতে চাই। জরুরি অবস্থা কখনো নোটিশ দিয়ে আসে না, কিন্তু সরকারের প্রস্তুতি দেখে মনে হয় তারা নির্বিকার।
১৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকার দেশের শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৮ এপ্রিল, ২০২৬
আজ সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।
১৮ এপ্রিল, ২০২৬
গণভোটকে ঘিরে ‘প্রতারণা ও ধোঁকাবাজির রাজনীতি’ চালানো হচ্ছে বলে অভিযোগ করে তা প্রত্যাখ্যান ও ঘৃণা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,...
১৭ এপ্রিল, ২০২৬
দেশের বর্তমান সংকট জ্বালানিকে কেন্দ্র করে নয়, বরং গণতন্ত্রের ঘাটতিই সবচেয়ে বড় সমস্যা—এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘জনগণের ভোটাধিকার বারবার পদদলিত হচ্ছে, এটিই এখন সবচেয়ে বড় সংকট।’
১৭ এপ্রিল, ২০২৬
গণভোটের ফলাফল উপেক্ষা করে সরকার জনগণের মতামতকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘৭০ শতাংশের বেশি মানুষের রায়কে অগ্রাহ্য করা মানে পুরো জাতিকেই অপমান করা।’
১৭ এপ্রিল, ২০২৬
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
১৭ এপ্রিল, ২০২৬
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এদিনই বিশ্বে আত্মপ্রকাশ করে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে এই সরকারের নেতৃত্বেই অর্জিত হয় চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। প্রতি বছর দিনটি সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও এ বছর এখন পর্যন্ত কোনো সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও ১৯৭১ সালের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকে।
১৭ এপ্রিল, ২০২৬

