
খাগড়াছড়িতে সড়কের পাশে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাজনপাড়া এলাকায় পার্কিংয়ে থাকা অবস্থায় বিআরটিসির একটি বাসে আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচলকারী বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় ভেতরে ঘুমিয়ে থাকা বাসের হেলপার দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার আগে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো: কায় কিসলু বলেন, ‘পরিকল্পিতভাবে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








