মিরপুর টেস্ট, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, টস, ব্যাটিং, সিলেট টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নাজমুল হোসেন শান্ত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ
উইকেট নেয়ার পর সতীর্থদের তাসকিনের উদযাপন। সংগৃহীত

সিরিজ বাঁচানোর লড়াইয়ে শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। 

Advertisement

তাদের দাপুটে বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। সেই চাপ অবশ্য সামলে নেয়ার চেষ্টা করছেন কেভিন উইকহাম ও আমির জাঙ্গু। দুজনের ব্যাটে পঞ্চাশ পেরিয়েছে ক্যারিবীয়দের স্কোর।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তবে তার সিদ্ধান্তের সুফল পায়নি দল। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে (৯) বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। 

পরের ওভারেই আঘাত হানেন হাসান মাহমুদ। তার ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কেভম হজ (১)। এরপর জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউ করে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন। ১২ রান করে ফেরেন এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ২৮ রান। সেখান থেকে জুটি গড়ার চেষ্টা করছেন উইকহাম ও আমির। সেই সুবাদে আর কোনো উইকেট না হারিয়ে ৩ উইকেটে ৮৪ রান তুলেছে ক্যারিবীয়রা।

আমির ৫৩ বলে ৩২ ও কেভিন উইকহাম ২৭ রানে ব্যাট করছেন। অন্যদিকে বাংলাদেশের হয়ে তাসকিন উইকেট নিয়েছেন ২টি ও হাসান মাহমুদের শিকার ১ উইকেট।

উল্লেখ্য, মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই শান্তর দলের।