
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পিকআপ চালক ও দোকানের ম্যানেজার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
ভুক্তভোগী আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মণ্ডলের ছেলে। তিনি মহাদেবপুর উপজেলার পাশে একটি ভাঙারির দোকান পরিচালনা করেন।
জানা গেছে, আব্দুল আলিমের চাচাতো ভাই তথা দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপ চালক সোহেল বগুড়া থেকে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন। পথিমধ্যে তেরোমাইল ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটি নষ্ট হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে দু’টি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাদের মারধর করে সাথে থাকা পুরো টাকা ছিনিয়ে নিয়ে যায়।
উদ্ধার ও হাসপাতালে প্রেরণ
ভুক্তভোগীদের ডাকচিৎকারে স্থানীয় পথচারীরা এসে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী ও পুলিশের বক্তব্য
এ বিষয়ে দোকানের মালিক আব্দুল আলিম বলেন, "আমার দোকানের ভাঙ্গারি বিক্রি করে দোকানের ম্যানেজার ও পিকআপ চালক টাকা নিয়ে আসতেছিল। ঘটনাস্থলে এলে তাদের কাছে থেকে টাকাগুলো ছিনিয়ে নেন।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, "সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।"
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








