সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু করা হলো এফডিএমএস সিস্টেম
সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু করা হলো এফডিএমএস সিস্টেম । নয়া দিগন্ত

কৃষকদের সারপ্রাপ্তি সহজ করা, বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম রোধে রাঙামাটির লংগদু উপজেলায় চালু করা হয়েছে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (এফডিএমএস)। এ ব্যবস্থার মাধ্যমে সার মজুত ও বিতরণ কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement

সোমবার (২ নভেম্বর) উপজেলার হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এফডিএমএস উদ্বোধন উপলক্ষে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা হর্টিকালচার কর্মকর্তা আসিফ মাহমুদ ও লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া।

সভায় বক্তারা বলেন, এফডিএমএস চালুর ফলে সার মজুত ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বাড়বে। একইসাথে প্রকৃত কৃষকদের কাছে চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সার পৌঁছে দেয়া সহজ হবে। সার সংগ্রহে অনিয়ম, হয়রানি ও ভোগান্তি কমাতেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় সার ডিলার ও খুচরা বিক্রেতারা নতুন ডিজিটাল ব্যবস্থার ব্যবহারবিধি, কার্যকারিতা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এফডিএমএস-এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করা হয়।