ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার, ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন, ১২ স্বেচ্ছাসেবককে সম্মাননা, অধ্যাপক এম এ খালেক, ফেনী জেলা পরিষদ, অটোরিকশা প্রদান
ফেনীতে ৭২ স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা। নয়া দিগন্ত

ফেনীতে ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১২ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক পরিবার। এছাড়া পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এক হতদরিদ্র ব্যক্তিকে একটি অটোরিকশা দেয়া হয়েছে।

Advertisement

সোমবার দুপুরে শহরের মিড টাউন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

আয়োজক কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পরিবারের মুখপাত্র ওসমান গনি রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, জেড ইউ হাসপাতালের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন পাঠান, ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু ও স্বেচ্ছাসেবী ওমর উদ্দিন পৃথী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম এ খালেক বলেন, ‘স্বেচ্ছাসেবক পরিবার নিঃস্বার্থভাবে কাজ করে। এ সংগঠনগুলো অনেক মানবিক কাজ করে যাচ্ছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরো সহযোগিতা পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে। আমরাও চেষ্টা করব এ সংগঠনের পাশে থাকতে।’