
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশে ফেরার পর তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের নেতারা।
বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা আলহাজ আইউব আলী ফরায়েজী, সৈয়দ একরামুল হক হারুন ও ইকবাল হোসেন মজুমদারসহ অন্যান্য নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








