লোড হচ্ছে...
সংবিধান অনুযায়ী মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের সকল চুক্তি সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুম-খুন ও বাজার সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
১ দিন আগে

কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। স্পিকার তা গ্রহণ করায় ১৫ নভেম্বর ২০২৬ থেকে আসনটি শূন্য হয়েছে, তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
২ দিন আগে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নসহ ড্রোন সার্ভেইল্যান্স বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
৪ দিন আগে

গত রাতে অর্থাৎ আজ ১২ তারিখের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
৭ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
২১ দিন আগে

আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুদূর চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁওয়ে এসে প্রার্থী হয়ে নির্বাচন করছেন মাওলানা আবদুল আলীম নিজামী। রাজনৈতিক দল খেলাফত আন্দোলনের ব্যানারে বটগাছ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন তিনি।
২৩ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, ‘বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর।’
২৮ দিন আগে

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের প্রতি যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
৭ অক্টোবর, ২০২৬

সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আসনটি শূন্য হওয়ার পর শূন্য আসন পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এই পদত্যাগের অনুলিপি ইতোমধ্যেই সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
১ অক্টোবর, ২০২৬


