
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে চূড়ান্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট (এর মধ্যে পোস্টাল ভোট ১২৮টি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতের ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট (এর মধ্যে পোস্টাল ভোট ৬০টি)। দাঁড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
এছাড়াও ঘোষিত ফলাফলে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।
বাতিল করা হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট। নির্বাচনে ১৮৫টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে দেখা গেছে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি, যা সর্বমোট ভোটের ৬৪ দশমিক ৮১ শতাংশ।
মির্জা ফয়সল এমপি নির্বাচিত হওয়ার ফল ঘোষণার সাথে সাথেই ঠাকুরগাঁও শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একে অপরকে মিষ্টি খাওয়ান তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








