
জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে এ রায় ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত।’
তিনি বলেন, ‘এ ধরনের ভয়াবহ কর্মকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি চলতে পারে না।’
এক বিবৃতিতে জাতিসঙ্ঘ মহাসচিব জানান, এ রায় বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, ‘আদালতের এ সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’
গুতেরেস বলেন, ‘আমি আবারো বলছি, মিয়ানমারে দায়মুক্তির চক্র ভেঙে ফেলা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জাতীয় সংহতি ও টেকসই শান্তির জন্য অপরিহার্য।’
সূত্র : বিবিসি বাংলা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









