
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) ২০২৬-২৭ অর্থবছরের আওতায় মাটি কাটার কাজে ৪০ জন নারী শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। একই সাথে ৩০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে চারটি ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই শেষে উন্মুক্ত লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ভোলাহাট সদর ইউনিয়নে ১৪ জন প্রার্থী লটারিতে অংশ নেন। তাদের মধ্যে ১০ জন নির্বাচিত এবং চারজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। গোহালবাড়ি ইউনিয়নে ৩৯ জনের মধ্যে ১০ জন নির্বাচিত এবং ১০ জন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। দলদলী ইউনিয়নে ৬০ জনের মধ্যে ১০ জন নির্বাচিত ও ১০ জন অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
অন্যদিকে, জামবাড়িয়া ইউনিয়নে ১৬ জনের মধ্যে ১০ জন নির্বাচিত এবং ছয়জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। নির্বাচিত কোনো নারী শ্রমিক অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেয়া হবে।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুলতান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: একরামুল হক, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পিয়ার জাহান, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউপি সদস্য মো: সৈবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিয়োগপ্রত্যাশী নারীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








