
গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ ও বিভিন্ন অপতৎপরতা মোকাবেলায় বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে ঐক্যবদ্ধ রাজনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী। গতকাল বিকেলে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জামায়াতে ইসলামীর আমির, এনসিপির শীর্ষ নেতৃত্বসহ বিরোধী দলগুলোর প্রধানদের আলোচনায় ডাকতে হবে। জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতা মোকাবেলায় কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা যাবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, শেখ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, খন্দকার জিয়াউদ্দিন এবং ঢাকা মহানগর নেতা মো: হামিম নাজমী। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








