
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ করায় অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে তাকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যেকে দেখতে পেয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) নিয়মিত টহল দল তাৎক্ষণিক আটক করে। এরপর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে নিজেদের হেফাজতে রাখা হয়। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ বলেন, বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করে বিওপিতে নিয়ে এসেছে। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








