শোক সংবাদ : আব্দুর রউফ বিশ্বাস

খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের বিশিষ্ট  সমাজসেবক অ্যাডভোকেট আব্দুর রউফ বিশ্বাস বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক  ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  মঙ্গলবার অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।  অ্যাডভোকেট আব্দুর রউফ ১৯৯১ সাল থেকে খুলনা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত হন। তিনি সমাজ কল্যাণমূলক কাজেও ছিলেন অকৃত্রিম, নিরহংকারী এবং হৃদয়বান এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। মঙ্গলবার বাদ আসর উপজেলার আন্দুণিয়া ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয়। ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা।

Advertisement