
মৎস্য ভাণ্ডার খ্যাত হিসেবে পরিচিত চলনবিলে এ বছরও লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। শীতের শুরুতে কাঁকডাকা ভোর হতেই নানা প্রজাতির মাছের অবাধ বিচরণ আর নাম না জানা হাজারো পঙ্খী মালা নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো যেন এক অপরুপ সৌন্দর্য ফুঠে ওঠে। বিলের অল্প পানিতে সাদাবক, গাঙচিল, বালিহাস, পানকৌড়ি, ডাহুক হ অতিথি পাখির ডুব দিয়ে মাছ ধরার দৃশ্য ও ঋষি বকের ধ্যান মগ্ন ছবি মানুষের মনে অনাবিল সুখানূভুতির সৃষ্টি করেছে। চলনবিল এখন অতিথি পাখির আগমনে মুখরিত ও মিলন মেলা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে।
সূত্রে জানা যায়, নাটোর, সিরাগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত একটি বিলের নাম চলনবিল। বিশেষ করে সিংড়া উপজেলার অধিকাংশ স্থান জুড়ে এর অবস্থান। এই বিলে নাটোর-বগুড়া মহাসড়কের দু’পাশে ও সিংড়া-বারুহাস-তাড়াশ ডুবন্ত সড়কে নামলেই প্রকৃতির মাঝে সাদাবক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাসসহ অসংখ্য অতিথি পাখির উড়াউড়ি, কোলাহল, কলরব চোখে পড়ে। আর মাছে ভরপুর হাঁটু পানিতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির মিলন মেলায় যেন স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে চলনবিল জুড়ে। কাঁকডাকা ভোরের আলোতে চলনবিল জুড়ে দলবদ্ধভাবে অতিথি পাখির বিচরণ করার চিত্র যে কাউকেই মুগ্ধ করবে।
পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, প্রতি বছর এই সময় চলনবিলে নিজেদের আহার যোগাতে বক, বালিহাস, প্রাণকৌড়ি, শামুকখোলসহ নানা প্রজাতির ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতির মাঝে পাখ-পাখালির বিচরণ ও ডানা মেলে উড়ে বেড়ানো এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। এরই মাঝে কিছু লোভী শিকারি ফাঁদ পেতে সেই পাখি শিকারও করে থাকে। এই বিলের পাখি রক্ষায় তার সগঠনের সদস্যরা ২০১২ সাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করছেন এবং বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালন করছেন।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ‘চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি বিল। এই বিলের পাখি ও পরিবেশ রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন। সম্প্রতি তাদের সহযোগিতায় আটজন অসাধু পাখি শিকারিদের জেলা-জরিমানা করা হয়েছে। পাখি শিকারের বিশেষভাবে তৈরি কিল্লা ঘর ফাঁদ ধ্বংস করা হয়েছে। ফলে পাখির নিরাপদ আশ্রয় তৈরি হয়েছে। বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








