
ময়মনসিংহে অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের (এআরএমসি) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের তিনজন সদস্য (এমপি) অংশ নিয়েছেন। ময়মনসিংহ-৬ আসনের এমপি ও কলেজটির অধ্যক্ষ কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং প্রধান আলোচক হিসেবে ময়মনসিংহ-৫ আসনের এমপি জাকির হোসেন বাবলু অংশ নেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরে শিক্ষার্থীরা প্রধান অতিথি ও প্রধান আলোচকসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
অতিথিরা বলেন, পড়াশোনার পাশাপাশি মেধার উন্নয়নে খেলাধুলায় মনোযোগের পাশাপাশি জীবনের লক্ষ্য নিয়ে আগাতে হবে। বলেন, ঘরমুখো না হয়ে খোলা পৃথিবীর লক্ষ্যে বিচরণ করতে হবে। তারা পলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে উৎসাহিত করতে মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী নানান উদ্যোগ গ্রহণ করেছেন।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ-৬ আসনের এমপি ও অত্র কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, এ প্লাস সার্টিফিকেটের পাশাপাশি এ প্লাস মানুষের হওয়ার জন্য নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
কালচারাল শিক্ষক মোহাম্মদ জিহাদ রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে এআরএমসির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদস্য ড. মোহাম্মদ আলী আশরাফ, শাহ মোহাম্মদ মুস্তফা নূর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে আমন্ত্রিত কলেজের পক্ষ থেকে অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








